কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

নানা আলোচনা সমালোচনার মধ্য সরিয়ে দেওয়া হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে ওএসডি করে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক নজিরবিহীন পদক্ষেপের পর তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন, যা কার্যত পদত্যাগ হিসেবেই বিবেচিত হচ্ছে।

ঘটনার সূত্রপাত হয় যখন শিক্ষা মন্ত্রণালয় মহাপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায়ই এই পদের জন্য নতুন করে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই মাউশির অভ্যন্তরে এবং শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

দায়িত্বে থাকা একজন মহাপরিচালকের জন্য বিষয়টিকে ‘অপমানজনক’ হিসেবে দেখা হয় এবং এর জের ধরেই অধ্যাপক আজাদ খান পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবরের দিকে তিনি মন্ত্রণালয়ে তার অব্যাহতিপত্র জমা দেন।

অধ্যাপক আজাদ খান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার সময়ে ইএফটিতে তথ্য সংশোধন, শিক্ষক বদলি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন জটিলতা নিরসনে তিনি কাজ শুরু করেছিলেন। তবে অধিদপ্তরের অভ্যন্তরীণ বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে তার কাজে স্থবিরতা দেখা দেয় বলে জানা গেছে।

এদিকে, মহাপরিচালকের পদত্যাগের পরপরই অন্তর্বর্তী সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) দুটি পৃথক অধিদপ্তরে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দুটি অধিদপ্তর হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’। শিক্ষাখাতের সংস্কার ও কার্যক্রমের গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

এই কাঠামোগত পরিবর্তনের কারণে মাউশির মহাপরিচালক পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুনর্গঠনের পর দুটি অধিদপ্তরের জন্য পৃথক মহাপরিচালক নিয়োগ দেওয়া হতে পারে। তবে পরবর্তী কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মাউশির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা এখনো পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X