কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর ৪র্থ সংখ্যা প্রকাশ

গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগ থেকে প্রকাশিত গবেষণাধর্মী সাময়িকী ‘ক্রিটিক্যাল ইনসাইটস’-এর চতুর্থ সংখ্যা বের হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর মোড়ক উন্মোচন করা হয়।

প্রতিবছর শরৎকালে প্রকাশিত এই সাময়িকীতে ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, ইংরেজি ভাষা শিক্ষা, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক মৌলিক গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়। সর্বশেষ সংখ্যাটিতে দেশি ও বিদেশি বিশিষ্ট গবেষকদের প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই সাময়িকীর ক্রমবর্ধমান একাডেমিক মর্যাদার প্রতিফলন।

অনুষ্ঠানে সাময়িকীর সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী গবেষক ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আরও বিস্তৃত পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যে সাময়িকীকে অনলাইনে প্রকাশের পরিকল্পনার কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাময়িকীর উপদেষ্টা ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, আশা প্রকাশ করেন যে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ শিগগিরই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপত্রে পরিণত হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য মূল্যবান উৎস হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সাময়িকীর প্রকাশক ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, একাডেমিক গবেষণাকে সমাজ পরিবর্তন ও জ্ঞানচর্চার প্রসারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গবেষণার উদ্দেশ্য শুধু বিশ্ববিদ্যালয়ের সীমায় আবদ্ধ থাকা নয়; বরং তা সমাজের সার্বিক উন্নয়ন ও মানবিক বোধের বিকাশে অবদান রাখা।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক সামি হোসেন চিশতি, সম্পাদকীয় বোর্ডের সদস্য দিলীপ কুমার সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিয়া ইসলাম।

২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে ‘ক্রিটিক্যাল ইনসাইটস’ নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে যা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ ও গবেষণাধর্মী চর্চার ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

১০

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১১

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১২

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৩

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৪

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৫

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৬

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৭

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৮

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৯

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

২০
X