কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের উপবৃত্তির টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এখন থেকে উপবৃত্তিপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে উপবৃত্তির টাকা নিতে পারবেন। টাকা বিতরণে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমান সুযোগ নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

উপবৃত্তি বিতরণে এককভাবে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের সঙ্গে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা এবং নগদ লিমিটেড চুক্তিপত্রের সব শর্ত যথাযথভাবে পালন করতে না পারার কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় নগদ ছাড়াও বিকাশ, রকেট, উপায় এবং এমক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখন উপবৃত্তি বিতরণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার এই উপবৃত্তি প্রদান করে। বিগত সরকারের সময়ে এই বৃত্তি নগদ লিমিটেডের হিসাবের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে এতে বড় ধরনের অনিয়ম উঠে আসে।

গত বছরের জুলাই অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর নগদের দায়িত্ব নেয় বাংলাদেশ ব্যাংক। এর পরই সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা আনতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়।

উপবৃত্তির টাকা বিতরণে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরবর্তী করণীয় ঠিক করতে গত ১২ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমএফএস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর থেকে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তি বিতরণের নির্দেশনা দেয়।

চিঠিতে উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্বারা মোবাইল সিম ও এমএফএস হিসাব নিবন্ধন নিশ্চিত করতে বলা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জানানোর জন্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১০

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১১

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১২

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৩

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৪

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৫

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৭

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৮

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০
X