জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আস-সুন্নাহ হলে জকসু নির্বাচনের কোনো প্রভাব পড়বে না : জবি প্রক্টর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণার কোনো প্রভাব আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত জবি ছাত্র হল ১-এ পড়বে না।

শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা জবি ছাত্র হল ১ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

‎প্রক্টর বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত জবি ছাত্র হল ১-এর শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিয়ে নিজেদের দক্ষ করে তুলছে। আগামী ১০ বছরে তারাই দেশের নেতৃত্ব দেবে। আমরা আশা করি, তোমরাই দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, তোমরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম উজ্জ্বল করবে। এই জায়গায় তোমরা যে সুযোগ পাচ্ছো, সেটি দেশের সেবায় কাজে লাগাও। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তোমরাই একদিন দেশের উন্নয়ন ও অগ্রগতির নেতৃত্ব দেবে। আমরাসহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সবাই তোমাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চায়, আর আমরা নিশ্চিত তোমরা সেটি বাস্তবে রূপ দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ফেরদাউস ইসলাম, জবি ছাত্র হল ১-এর কো-অর্ডিনেটর মামুনুর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X