মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঢাবিতে ডাকসুর আনন্দ মিছিল

আনন্দ মিছিল। ছবি : কালবেলা
আনন্দ মিছিল। ছবি : কালবেলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ সময় ‘জুলাই যোদ্ধারা’ উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘এই মুহূর্তে খবর এলো, খুনি হাসিনার ফাঁসির রায় হলো’, ‘খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ভোটচোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে টিএসসির পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে ডাকসুর নেতারা। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘যেদিন হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে, সেদিনই আমরা চূড়ান্ত খুশি হবো।’

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, ‘দীর্ঘ সতেরো বছর ধরে গুম, খুন, হত্যা, নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করা হয়েছিল। এই রায়ের মধ্য দিয়ে সেসবের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। অনতিবিলম্বে হাসিনা ও তার দোসরদের ভরত থেকে নিয়ে বিচার করতে হবে।’

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে। ধন্যবাদ জানাই এই ট্রাইব্যুনালকে। হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি কার্যকর করতে হবে। কালবিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনুন।’

এ ছাড়াও সমাবেশে বিভিন্ন হল সংসদের ভিপি-জিএসরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X