কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন।

বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে নেওয়া আলোচনা ও সিদ্ধান্ত পাঠানো হলো।

আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করেন।

সভাকে অবহিত করা হয়, রিট পিটিশন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। এ ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।

বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।

সে অনুযায়ী সিদ্ধান্ত হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের সুপারিশ করা হলো। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে আরোপিত শর্ত (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X