খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

খুবিতে বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’  শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

খুবির বিদায়ী’২১ ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
খুবির বিদায়ী’২১ ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘আল ই’তিসাম-২১’ শীর্ষক শিক্ষা সমাপনী অনুষ্ঠান হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ২১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

সকালের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে আয়োজিত এ শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষাজীবনের সমাপ্তি মানেই নতুন জীবনের সূচনা। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে নৈতিকতার পথে নিজেদের ভবিষ্যৎ গড়ার এটাই সময়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিশ্রম, সততা এবং মানবিকতার মূল্যবোধ ধারণ করেই তোমরা সফলতার পথে এগিয়ে যেতে পারবে। ধর্মীয় অনুশাসনের আলোকে জীবন গড়ে তুলতে পারলে জীবনের প্রতিটি কাজই সুন্দর ও সফল হয়। তোমাদের কর্মজীবন হোক সৃজনশীল ও অনুপ্রেরণামূলক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, কোরআন হচ্ছে বাস্তব জীবনের দিকনির্দেশনা। কোরআনের আলোকে জীবন গড়তে পারলে সামনে কোনো বাধাই থাকবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কর্মজীবন আরও সুন্দর হোক। ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে তোমরা নিজেদের জীবনকে আলোকিত করো— এটাই প্রত্যাশা করি।

কি-নোট বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সাইফুজ্জামান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তানভীর হোসাইন।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ’২১ ব্যাচের শিক্ষার্থী তালহা মাহমুদ। আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের ইমাম ক্বারি মুস্তাকিম বিল্লাহ এবং দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

আরও পড়ুন : ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

পরে সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান।

অতিথি হিসেবে ধর্মীয় আলোচনা করেন শায়েখ প্রফেসর মোখতার আহমেদ, শায়েখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আজহারী এবং কবি মুহিব খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X