গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চার দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করা, শিক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে পাস নিশ্চিত করতে হবে, এক বিষয় আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রেখে পাস নিশ্চিত করতে হবে। পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দেখার সুযোগ দেওয়া এবং ফলাফল দ্রুত প্রকাশ করে শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ছয় বছরেও স্নাতক (ডিগ্রি) সম্পন্ন করতে পারেননি। সেশনজট, পরীক্ষা গ্রহণে বিলম্ব, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, দেশের রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের গণআন্দোলন এবং করোনা মহামারিসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে। এতে তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, ডিগ্রি ৩য় বর্ষের পুনর্মূল্যায়নসংক্রান্ত পরীক্ষার ফলাফল গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত হলেও ফলাফলে বহু নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী সামান্য নম্বরের ব্যবধানে অকৃতকার্য রয়ে গেছেন। এতে দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে উচ্চ মহলে আলোচনা করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X