অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুজিত দাশ এবং সাধারণ সম্পাদক ড. সুভাষ সাহা।

গতকাল রোববার সিডনির রেজ ব্যারন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় নির্বাচন কমিশনার ড. কাজল রায় সংগঠনের কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি ড. তুষার দাশ, কোষাধ্যক্ষ সুজিত রায় এবং সদস্য কমল জোয়ারদার, শুভাশীষ চক্রবর্তী ও চিন্ময় কর্মকার।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের সাবেক ছাত্রদের মধ্যে একটি অংশগ্রণমূলক ও অর্থপূর্ণ সেতুবন্ধনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব-মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নবনির্বাচিত সভাপতি সুজিত দাশ ও সাধারণ সম্পাদক ড. সুভাষ সাহা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা সম্মিলিত প্রচেষ্টায় মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে অ্যাসোসিয়েশনের লক্ষ্য পূরণে সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিদায়ী সভাপতি ড. সমীর সরকার সাধারণ সভায় সভাপতিত্ব করেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক পঙ্কজ বাড়ৈ সভা সঞ্চালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১১

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১২

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১৩

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৪

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৫

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৬

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৭

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৯

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

২০
X