বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:৩১ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শোক দিবসের ব্যানার নিয়ে বিশেষ নির্দেশনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শোক দিবসের অনুষ্ঠানে পোস্টার বা ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতার আয়োজন করতে হবে।

সোমবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিলের আয়োজন করবে প্রতিষ্ঠানগুলো। মাদ্রাসাগুলোতে থাকবে হামদ-নাত প্রতিযোগিতা। শিক্ষার্থীদের বয়সভিত্তিক গ্রুপে বিভক্ত করে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করতে হবে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় জাতীয় কর্মসূচির আলোকে দিবসটি পালন করবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর কুইজ প্রতিযোগিতায় কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক অনুষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রেকর্ড করে সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের ব্যবস্থা করবে।

এলইডি বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিশু একাডেমি বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X