কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
নতুন শিক্ষাক্রম

৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন

পুরনো ছবি
পুরনো ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং শীতকালীন ছুটি বাড়ানোর ফলে বিদ্যমান কর্মদিবসের সঙ্গে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম কীভাবে সমন্বয় করা হবে, তার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় বলা হয়েছে- ১০ নভেম্বরের মধ্যে সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করে ১১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে।

সোমবার (২৪ জুলাই) মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং ৩০ নভেম্বরের মধ্যে সব শিখন ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্নকরণ ও বাতিলকৃত গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চলমান নতুন শিক্ষাক্রমের কার্যক্রম বিদ্যমান কর্মদিবসের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হলো।

নির্দেশনাগুলো হলো- নতুন শিক্ষাক্রম অনুযায়ী সব বিষয়ের জন্য নির্ধারিত সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে, কোনো শিখন অভিজ্ঞতা কোনোভাবেই অসম্পূর্ণ রাখা যাবে না। ১০ নভেম্বরের মধ্যে সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করে ১১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে। বিদ্যমান কর্মদিবসের মধ্যে কীভাবে ষাম্মাসিক মূল্যায়নের পরবর্তী শিখন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করা যেতে পারে। সে সম্পর্কিত একটি বিষয়ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করা হয়েছে, যা সব শিক্ষককে অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। ২৩ জুলাই থেকে নতুন গাইডলাইন অনুসরণ করে সব প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে। গাইডলাইন অনুসরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ট্রেইনার, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে। এই নির্দেশনা শুধুমাত্র ২০২৩ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য, আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষক সহায়িকা অনুসরণ করে যথানিয়মে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এর আগে গত ১৯ জুলাই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১০

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১১

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১২

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৩

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৪

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৫

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৬

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৭

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৮

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৯

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

২০
X