কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা মন্ত্রণালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রকাশিত হচ্ছে। এবার ফল প্রকাশে কোনো ধরনের বাড়তি আনুষ্ঠানিকতা বা বাহুল্য থাকছে না।

বুধবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের কার্যালয়ে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন।

ড. আবরার জানান, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এর ফলে ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে পূর্বের মতো কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে না।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৩ মে তা শেষ হয়। সারা দেশে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। খুব অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় সন্তোষ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X