কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাফল্য অক্ষুণ্ন রাখল তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি। ছবি : কালবেলা
উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি। ছবি : কালবেলা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বরাবরের মতো এবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। মাদ্রাসার ঢাকা মেইন ক্যাম্পাস, টঙ্গী ক্যাম্পাস এবং মাতুয়াইল মহিলা ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন করেছে।

ফলাফলের বিস্তারিত দেখা যায়, যাত্রাবাড়ী মূল ক্যাম্পাস থেকে জিপিএ ৫ পেয়েছে ১৫১ জন ছাত্র-ছাত্রী। প্রায় সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। পাসের হার শতকরা ৯৮ শতাংশ। টঙ্গী ক্যাম্পাসের ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। এই ক্যাম্পাসে পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। মাতুয়াইল মহিলা ক্যাম্পাস থেকে ১৩০ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে এবং এখানে পাসের হার ৯৬ শতাংশ।

তাৎক্ষণিকভাবে এ প্লাস পাওয়া ছাত্র এবং ছাত্রীদের পৃথক পৃথকভাবে শুকরিয়া আদায় করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি এই অসাধারণ সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মাদ্রাসার ট্রাস্ট, গভর্নিং বডি, মুরব্বিয়ান, অভিভাবক, ওস্তাদ, ছাত্রসহ সমগ্র মিল্লাত পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

ফলাফলের ভূয়সী প্রশংসা করে ড. খলিলুর রহমান মাদানি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ইসলামি মূল্যবোধের ভিত্তিতে আদর্শিক ও নৈতিকতার প্রশ্নে আপসহীন থাকতে হবে। ইসলামি মূল্যবোধের ভিত্তিতে আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের উদ্দেশ্যে তা’মীরুল মিল্লাত যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আজকের রেজাল্টের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।’

তিনি আশা রেখে বলেন, ‘হাজারো সমস্যার মাঝেও তা’মীরুল মিল্লাত তার লক্ষ্যপানে পৌঁছাতে সার্বিক চেষ্টা সাধনা করে যাবে ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X