ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পাসের হারে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৩৯ হাজার ৯৬ জন। এর মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ‍্যা ২২ হাজার ৪২০ জন। এ হিসাবে পাসের হারে এবার সাফল‍্য দেখিয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ‍্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ১১১৭ এবং মেয়েদের সংখ‍্যা ১৫৬৭ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম পরিচয় জানা যায়নি।

ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X