কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসির ফলে এগিয়ে যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মেয়েরাই এগিয়ে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। আর সামগ্রিকভাবে বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

সকাল ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম। ফল অনুযায়ী, গত পাঁচ বছর ধরেই কুমিল্লা বোর্ডে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

এ বছর মেয়েদের পাসের হার ৩০ দশমিক ৭০১ শতাংশ, আর ছেলেদের ১৭ দশমিক ৯৫৬ শতাংশ। এই হিসাবে বোর্ডের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় রয়েছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া—এই ছয়টি জেলা। এসব জেলার ৪৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯২টি কেন্দ্রে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় মোট ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন।

ফলে দেখা গেছে, এ বছর কুমিল্লা বোর্ডে ৫টি কলেজ শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। অন্যদিকে ৯টি কলেজে কেউই পাস করতে পারেনি—অর্থাৎ শূন্য পাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X