কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন তথা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, তার সবই ৩১ দফায় রয়েছে। আপনারা সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়ায় উঠান বৈঠক ও বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে কফিল উদ্দিন বলেন, বিএনপি তথা জিয়া পরিবার বাংলাদেশের মানুষের আস্থার জায়গা। অথচ এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী হাসিনা সরকার এমন কোনো কাজ নেই যা করেনি। লক্ষ্য ছিল, জিয়া পরিবার যাতে বাংলাদেশের রাজনীতিতে আর না আসতে পারে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো শেখ হাসিনাকেই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন। এই ১৯ দফা বাস্তবায়ন করার জন্য তিনি জীবনের শেষদিন পর্যন্ত সংগ্রাম করেছেন; দেশের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। তারই জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত এবং জনগণের জীবনমান উন্নয়নে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন- এই ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাওয়ার। একটি মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন, তার সবই ৩১ দফায় রয়েছে।

এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন বিএনপি নেতা কফিল উদ্দিন আহমেদ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই উঠান বৈঠকে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X