কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যে উপায়ে পেঁয়াজ কাটলে চোখের পানি ঝরবে না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেঁয়াজ মানুষের খাদ্যতালিকায় আছে হাজার বছর ধরে। প্রাচীন মিসরে একসময় এই সবজিটিকে ‘পবিত্র’ বলে পূজা করা হতো। এখনো বিশ্বের প্রায় সব রান্নায় পেঁয়াজ অপরিহার্য উপাদান। কিন্তু সমস্যা হলো, পেঁয়াজ কাটতে গেলেই চোখে পানি এসে যায়। শুধু কাটা ব্যক্তি নয়, আশপাশের মানুষের চোখও জ্বালা করতে শুরু করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক গবেষণায় জানিয়েছেন, ঠিক কীভাবে পেঁয়াজ কাটলে চোখে পানি আসে এবং কীভাবে তা রোধ করা সম্ভব।

তাদের গবেষণায় দেখা গেছে, পেঁয়াজ কাটার সময় এর ভেতরের সালফার যৌগযুক্ত তীব্র রাসায়নিক বাতাসে ছড়িয়ে পড়ে, যা চোখে পৌঁছে চোখের পানি নিঃসরণ ঘটায়।

বিজ্ঞানীদের পরামর্শ

১. পেঁয়াজ কাটার সময় তির্যকভাবে ধারালো ছুরি ব্যবহার করুন এবং ধীরে ধীরে কাটুন।

২. চাইলে কাটার আগে পেঁয়াজের ওপর হালকা তেলের প্রলেপ দিতে পারেন। এতে বাতাসে ওই রাসায়নিকের পরিমাণ অনেক কমে যাবে।

গবেষক দলটি হাই-স্পিড ক্যামেরা ও কম্পিউটার মডেল ব্যবহার করে দেখেছেন, যখন ছুরি পেঁয়াজে চাপ দেয়, তখন এর কোষের ভেতর থাকা তরল ১১ থেকে ৮৯ মাইল প্রতি ঘণ্টা বেগে বাইরে বের হয়। ছুরির ধার কম হলে এই তরল বেশি মাত্রায় বেরিয়ে আসে, ফলে চোখে পানি পড়ার সম্ভাবনাও বেড়ে যায়।

অর্থাৎ ছুরির ধার এবং কাটার কৌশল—এই দুই বিষয়েই নির্ভর করে পেঁয়াজ কাটার সময় চোখে পানি পড়বে কি না।

বিজ্ঞানীরা বলেন, ‘যদি ছুরি ভালো ধারালো হয় এবং পেঁয়াজ ধীরে ধীরে কাটা হয়, তবে সেই রাসায়নিক যৌগ চোখে পৌঁছাতে পারে না, ফলে চোখে আর পানি আসে না।’

এই গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে খ্যাতনামা জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস (PNAS)-এ।

শেষকথা

যারা প্রতিদিন রান্নাঘরে চোখে পানি ফেলে পেঁয়াজ কাটেন, তাদের জন্য এই খবর নিঃসন্দেহে দারুণ স্বস্তির! এখন থেকে একটু ধারালো ছুরি আর ধীর হাত—ব্যস, পেঁয়াজ কাটা হবে চোখের জল ছাড়াই।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X