ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : কালবেলা
উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : কালবেলা

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এ শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এতে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন।

এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১৬ হাজার ৬৭৬ এবং মেয়ে শিক্ষার্থী ২২ হাজার ৪২০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছেলে শিক্ষার্থী ১ হাজার ১১৭ এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ৫৬৭। জিপিএ-৫ এবং পাশের হারে এবারও মেয়েরা এগিয়ে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, বিজ্ঞান শাখায় ৭৬ দশমিক ৯০ শিক্ষার্থী পাস করলেও মানবিক এবং ব্যাবসায় শিক্ষা শাখার ফলাফলে ভরাডুবি হয়েছে। এই দুই শাখায় পাসের হার যথাক্রমে ৪৫ দশমিক ৬৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৪১ দশমিক ১২ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠান ৩টি হলো- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর হাই স্কুল এন্ড কলেজ এবং নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল এন্ড কলেজ।

এদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এর মধ্যে ময়মনসিংহের ৭টি, জামালপুরের ২টি, নেত্রকোনার ৪টি এবং শেরপুরের ২টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোণা আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, নান্দাইলের বরিল্লা কে. এ. হাই স্কুল এন্ড কলেজ, ত্রিশালের সিটি রয়েল কলেজ, ত্রিশাল আইডিয়াল কলেজ, গৌরীপুর পাবলিক কলেজ, মুক্তাগাছার প্রিন্সিপাল পারভীন জাকির কলেজ, ফুলবাড়িয়ার আলাপসিংহ কলেজ। জামালপুরের বকশিগঞ্জের চন্দ্রাবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজ এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মোখলেসুর রহমান কলেজ, নেত্রকোনার কেন্দুয়র গোপালপুর মডেল কলেজ, জনতা আদর্শ মহাবিদ্যালয়, নেত্রকোণা সদেরর ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ এবং পূর্বধলার জোবায়দা জহুরউদ্দিন সরকার মহিলা কলেজ। শেরপুর সদরের মন্মথ দে কলেজ এবং নালিতাবাড়ি উপজেলার হীরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ।

ফলাফল বা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটি সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন বোর্ড চেয়ারম্যান। ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X