মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় বরিশালে আত্মহত্যা করেছে নুসরাত জাহান নাসরিন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান নাসরিনের গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। তার বাবার নাম বশির মৃধা। বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনীনের সঙ্গে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আশিষ কুমার সাহা।

নিহত নাসরিন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার আত্মহত্যার খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আশিষ কুমার সাহা জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আইচ জানান, ওই পরীক্ষায় ফলাফল খারাপ করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নুসরাত জাহান ফলাফল ভালো করেছে। তবে সে হায়ার ম্যাথের এমসিকিউতে অকৃতকার্য হয়েছে। রেজাল্ট পুনঃবিবেচনার আবেদন করতে পারতেন। এমন সিদ্ধান্ত নেওয়াটা দুঃখজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X