বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও একসঙ্গে রাজ-মানজুর-রুমি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা একযুগের ব্যবধান ভেঙে আবারও একসঙ্গে কাজ করলেন দেশের সংগীত ও নাট্যজগতের তিন পরিচিত মুখ- নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর এবং সংগীত পরিচালক ও শিল্পী আরফিন রুমি। ২০১০ সালে রাজের নির্মাণে ‘ছায়া-ছবি’ সিনেমার ‘পথ জানা নেই’ গান দিয়ে শুরু হয়েছিল এই ত্রয়ীর সুরযাত্রা। সেই যাত্রার এক নতুন অধ্যায় খুলল রাজের নতুন মেগা ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর টাইটেল সং দিয়ে।

গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর, সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, আর সহশিল্পী হিসেবে আছেন দোলা। ইতোমধ্যেই গানটি প্রকাশিত হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে নির্মাতা রাজ বলেন, গানটির ভিডিও প্রকাশ পাবে সিরিজের প্রচার শুরুর আগেই। তবে এখনই অডিওর মাধ্যমে গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।

আরফিন রুমি বলেন, আমি, রাজ কাকা আর মানজুর মামা মিলে যতগুলো গান করেছি, সবই দর্শকের ভালোবাসা পেয়েছে। ‘পথ জানা নেই’ থেকে শুরু করে ‘এটা আমাদেরই গল্প’—এই ধারাবাহিকতা আমাদের গর্বের।

গীতিকবি মাহমুদ মানজুর বলেন, রাজ কাকা আর রুমি মামা আমার জন্য যেন আশীর্বাদ। আমরা দূর থেকেও একে অপরকে খুব ভালোভাবে বুঝি, তাই কাজ সহজ হয়। ১২ বছর পর আবার একসঙ্গে সিরিজের টাইটেল সং করতে পেরে ভীষণ আনন্দ লাগছে।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই অসাধারণ সাড়া পাচ্ছি। নাটকটি প্রচারে এলে প্রতিক্রিয়া আরও বেড়ে যাবে, কারণ পুরো গল্পের আবহেই গানটির প্রতিধ্বনি থাকবে। তারকাবহুল মেগা সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ শিগগিরই সম্প্রচার শুরু হবে চ্যানেল আই-এর পর্দায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X