সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ঘোষণা করেছে ১৬ সদস্যের দল। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গত বছর টেস্টে অভিষেক হয়েছিল তার, এবার সেই ধারাবাহিকতায় তাকে দেখা যেতে পারে সাদা বলের ক্রিকেটেও।

অন্যদিকে, দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার, যিনি সর্বশেষ খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে থাকা দুই খেলোয়াড়—ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা—দল থেকে বাদ পড়েছেন।

টপ-অর্ডারে পরিবর্তনের মধ্যেই বাংলাদেশ দল পাচ্ছে নতুন ভারসাম্য। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবারও থাকছেন নেতৃত্বে, তার সঙ্গে আছেন নিয়মিত মুখ যেমন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও বর্তমানে দলের সেরা পারফর্মার সাইফ হাসান।

তবে এক বড় অনুপস্থিতি থেকে গেছে—লিটন দাস। এশিয়া কাপে চোটে আক্রান্ত হওয়ার পর স্ক্যান রিপোর্টের ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে বিশ্রাম দেওয়ার। টিম সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি অধিনায়ককে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চাইছে না তারা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X