ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ব্যবসা শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.৮৪ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

এবারের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮ হাজার ২৩৫ জন। এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৫০টি। ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫২৬ জন। এ ইউনিটে পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ।

ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

সেরা হয়েছেন যারা বাণিজ্য বিভাগ থেকে ১০৫ দশমিক ৫৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহেরাজ হোসাইন। মানবিক থেকে ৯৮.৯১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ। বিজ্ঞান বিভাগ থেকে ৯৪.২৫ পেয়ে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে মাসুদ।

যেভাবে ফলাফল জানা ব্যবসা শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তা ছাড়া আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU BUS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

এর আগে গত ১৪ মে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ ১) পাসকৃত শিক্ষার্থীদের আগামী ১৮ জুন বিকেল ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

২) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১১জুন হতে ১৮ জুনের মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে তিন অফিসে জমা দিতে হবে।

৩) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১১ জুন হতে ১৮ জুনের পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X