বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভাবুন কতটা খারাপ বাবা ও কুৎসিত মানুষ আমি : নানা

বলিউড অভিনেতা নানা পাটেকর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা নানা পাটেকর। ছবি : সংগৃহীত

অভিনয় ও সংলাপ দিয়ে যুগের পর যুগ ধরে দর্শক মাতিয়ে রাখছেন তিনি। কাজ করেছেন বলিউডের সব বাঘা বাঘা নির্মাতাদের সঙ্গে। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। কাজের মাধ্যমে পৃথিবীজুড়ে তৈরি হয়েছে তার লাখ লাখ ভক্ত। সেই অভিনেতা সম্প্রতি নিজেকে একজন খারাপ বাবা ও কুৎসিত মানুষ হিসেবে দাবী করেছেন। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বলিউড অভিনেতা নানা পাটেকর।

অভিনয়ে নানা যতটাই দক্ষ ব্যক্তিজীবনে তিনি ততটাই প্রশ্নবিদ্ধ। তার বিরুদ্ধে ভক্তকে মারধর ও সহশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে। তবে এবার নিজের সম্পর্কে ভয়ংকর এক তথ্য দিলেন এই অভিনেতা।

নানা জানান একটা সময় তার প্রতি দিন ৬০টির মতো সিগারেট লাগতো। যার কারণ ছিলো তার মাত্র ২ বছরের পুত্র সন্তানের মৃত্যু। তারপরই তিনি মানসিকভাবে ভেঙে পরেন। তবে এর আগে ঘটে অন্য ঘটনা। যে বিষয়ে নানা সাক্ষাৎকারে বলেন, ‘আমার ছেলেটি হয়েছিলো বিশেষ ভাবে সক্ষম। তাকে আমি যখন প্রথম দেখি। তখন আমি বলি এ কেমন দেখতে! লোকে কী বলবে! বিষয়টি একবার ভেবে দেখুন। কতটা খারাপ বাবা ও কুৎসিত মানুষ আমি! নিজের সন্তানকে দেখে, তার স্বাস্থ্য নিয়ে বিচলতি না হয়ে আমি ভেবেছি, লোকে কী বলবে। এরপর তার মৃত্যুর পরই আমার ভীতর টা তছনছ হয়ে যায়। শুরু হয় নিজের সঙ্গে যুদ্ধ। এরপর জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসে। যেই পরিবর্তনের যুদ্ধ শুধু আমিই জানি। এটি কখনো কাউকে বলে বোঝানো যাবে না।’

নানা তার এই সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনের বেশকিছু বিষয় তুলে ধরেছেন। কথা বলেছেন জীবনের ভাঙা গড়া নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X