বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪৭ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আম্বানির বিয়ের ভিডিও পোস্ট করে সমালোচিত সারা

সারা আলি খান। ছবি : সংগৃহীত
সারা আলি খান। ছবি : সংগৃহীত

আম্বানি পরিবারে অনুষ্ঠান মানেই তারকাদের মিলনমেলা। অমিতাভ বচ্চন থেকে রজনীকান্ত- কে নেই সেখানে। এবার যেন হলিউড-বলিউড এক ছাদের নিচে নিয়ে এলেন আম্বানিরা। অনন্ত-রাধিকার বিয়েতে ঝলমলে পোশাকে আলো ছড়িয়েছিলেন তারকারা। এতে অংশ নেওয়া সেলিব্রেটিদের বেশিরভাগই সেজেছিলেন মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখার্জি, তরুণ তহেলিয়ানির পোশাকে। তবে ব্যতিক্রম ঘটান সারা আলী খান। রূপের দ্যুতির পাশাপাশি নজর কেড়েছিল তার সাজসজ্জা, গয়না আর এক্সক্লুসিভ পোশাকও। তবে এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে অভিনেত্রীকে নিয়ে।

আম্বানি পরিবারের বিলাসবহুল প্রাক-বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, শুভ আশীর্বাদ, বিবাহোত্তর সংবর্ধনা সব অনুষ্ঠানেই নিজের রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলি খান। এ সময় তার সঙ্গী হয়েছিলেন ভাই ইব্রাহিম আলী খান। অভিনেত্রীর রূপের দ্যুতির পাশাপাশি নজর কেড়েছিল সাজসজ্জা, গয়না আর এক্সক্লুসিভ পোশাকও। তবে এরই মধ্যেই সমালোচনার ঝড় উঠেছে অভিনেত্রীকে নিয়ে।

অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দু’দিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেনের ডিজাইন করা পোশাকে সাজেন সারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সাজসজ্জার ভিডিও ভাগ করে নেন ভক্তদের মাঝে। পোস্টের ক্যাপশনে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট সবার নাম উল্লেখ করলেও পোশাক শিল্পীর নাম এড়িয়ে যান। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

সারার পোস্ট নেটিজেনদের নজরে পড়তেই মন্তব্য করতে শুরু করেন তারা। ‘মেয়ে পাকিস্তানি ডিজাইনারের পোশাক পরো না, যদি তুমি নিজেকে ছোট মনে করো এবং ক্রিডেট দিতে না পারো।’ ‘পোশাকটি পরে পাকিস্তানি ডিজাইনারকে ট্যাগ পর্যন্ত করেনি। এটা খুবই নিম্ন রুচির পরিচয় সারা আলী খান।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অভিনেত্রীর করা পোস্টের মন্তব্যের ঘরে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চললেও মুখে কুলুপ এঁটেছেন সারা আলী খান।

বিয়ের কনে ও আম্বানি পরিবারের সদস্যরা সেজেছিলেন ফ্যাশন হাউস আবু জানি-সন্দীপ খোসলার পোশাকে। এদিকে তাদের অনুষ্ঠানে অংশ নেয়া সেলিব্রেটিদের বেশিরভাগই সেজেছিলেন মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখার্জি, তরুণ তহেলিয়ানির পোশাকে। তবে ব্যতিক্রম ঘটান সারা আলি খান। এ নিয়ে সবার নজরেও আসেন তিনি। তবে তার নাম কেন উল্লেখ করেননি এ নিয়েই তোপের মুখে সারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১২

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৪

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৫

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৬

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৭

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৯

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

২০
X