বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ডিভোর্স হচ্ছে ঊর্মিলার 

যে কারণে ডিভোর্স হচ্ছে ঊর্মিলার 
যে কারণে ডিভোর্স হচ্ছে ঊর্মিলার 

এই মুহূর্তে বলিউডের আলোচিত ইস্যু ঊর্মিলা মাতন্ডকরের বিবাহবিচ্ছেদ। মহসিন আখতার মীরের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন তিনি। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। মাস খানেক আগে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ঊর্মিলা। এখন আলাদা থাকছেন তারা।

ঊর্মিলা-মহসিনের ডিভোর্সের কারণ হিসেবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুজনের বয়সের ব্যবধান পারিবারিক সমস্যার তৈরি করে। ঊর্মিলা স্বামীর চেয়ে ১০ বছরের বড়। ৪০ বছর বয়সে বিয়ে করেন তিনি। ধারণা করা হচ্ছে এই বয়স নিয়েই হয়তো চাপ ছিল। এছাড়া ঊর্মিলা-মহসিনের সংসার ভাঙার পেছনে অন্য আরেকটি কারণ আলোচনায় উঠে এসেছে। তা হলো— টাকা নিয়ে এ দম্পতির মাঝে ঝগড়া হয়েছে। মহসিন ও তার পরিবার ঊর্মিলাকে তার সম্পত্তি বিক্রি করতে বাধ্য করেছে। মূলত, মহসিনের ব্যবসার জন্য অর্থের প্রয়োজন ছিল, সেখান থেকে এটা করা হয়। এ কারণ বিবাহবিচ্ছেদ সমঝোতার মাধ্যমে হচ্ছে না। চার মাস আগে আদালতে বিচ্ছেদের আবেদন করেন ঊর্মিলা।

কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন ও ঊর্মিলার প্রথম দেখা হয় ২০১৪ সালে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু এই ভালোবাার গল্প। ২০১৬ সালে ঊর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেন। তবে গত আট বছরে মীর-ঊর্মিলাকে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি।

মীর ২১ বছর বয়সে কাশ্মীর থেকে মুম্বাই আসেন বলিউডে অভিনয়ের স্বপ্নে। তিনি ইটস অ্যা ম্যানস ওয়ার্ল্ড চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে লাক বাই চান্স, মুম্বাই মাস্ট কালান্ডার এবং বিএ পাস চলচ্চিত্রেও কাজ করেন। তবে অভিনয়ে সফলতা না পেয়ে ব্যবসায় নামেন মীর। তবে ডিভোর্স নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ঊর্মিলা।

বলিউডে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন ঊর্মিলা। তার অভিনীত ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ সিনেমাগুলো অন্যতম।

অন্যদিকে বলিউড অভিনেত্রী ঊর্মিলা ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সে বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে ভোটের মাঠে পরাজিত হন তিনি। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই। ৫০ বছর বয়সী ঊর্মিলার সংসার কেন ভাঙছে এ নিয়ে আলোচনা তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১০

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১১

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৩

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৫

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৬

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৭

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৮

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৯

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

২০
X