কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৭:২০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৫০০ টাকার সম্বল থেকে এখন পারিশ্রমিক পান কোটি টাকা!

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি : সংগৃহীত।
বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছবি : সংগৃহীত।

কখন কার জীবনের চাকা কোন দিকে ঘুরে যায় তা বলা মুশকিল। কেউ শূন্য হাতে এসে ভরাট হাতে ফেরেন, আবার কারও ভরাট হাত শূন্য হয়ে পড়ে মুহূর্তেই। এমন উদাহরণ অসংখ্য। ধরা যাক, বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর কথায়। মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসে এখন সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন কোটি টাকা। যদিও সেই অভিনেত্রী নায়িকা হতে চাননি, চেয়েছিলেন বিজ্ঞানী হতে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মডেলিংয়ে যোগ দিয়েছিলেন তিনি। তারপরই ভাগ্যের চাকা অন্যদিকে ঘোরে। সেই অভিনেত্রী আর কেউ নন, বলিউডের হাল আমলের নতুন সেনসেশন দিশা পাটানি।

জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা দিশা পটানি। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন লখনৌয়ের বিশ্ববিদ্যালয় থেকে। তারপর হঠাৎ ঝোঁক মডেলিংয়ে। সেই থেকে ভাগ্য অন্যদিকে মোড় নেয় দিশার। সৌন্দর্যে এবং শরীরী আবেদনে তাক লাগান তিনি। অল্পদিনেই ফ্যাশন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। আসে অভিনয়ের সুযোগ। ঝটিকা সফরে বলিউডে পা রাখেন দিশা।

ইতিমধ্যেই সালমান খান, টাইগার শ্রফ, আদিত্য রায় কাপুর থেকে শুরু করে অনেক বড় তারকার সঙ্গে কাজ করে ফেলছেন দিশা।

এই অভিনেত্রীর আজ (১৩ জুন) জন্মদিন। দিশা পাটানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল ভরিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা।

২০১৫ সালে তেলুগু ছবি ‘লোফার’ দিয়ে রূপালি পর্দায় পা রাখেন দিশা পাটানি। ২০১৬ সালে বলিউডে সুযোগ পান। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে প্রথম দেখা যায় তাকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে নায়িকা হয়েছিলেন দিশা।

শোনা যায়, পকেটে মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন দিশা। তারপর নিজের জায়গা করে নিতে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল দিশাকে। এখন পারিশ্রমিক পান কোটি টাকা।

‘বাঘী ২’, ‘মালং’, ‘ভারত’, ‘রাঁধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন দিশা। সামনে আসছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘যোদ্ধা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X