বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

সালমানের পর গুলি চলল দিশার বাড়িতে

দিশা পাটানি ও সালমান খান। ছবি : সংগৃহীত
দিশা পাটানি ও সালমান খান। ছবি : সংগৃহীত

সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার পর এবার গুলি চলল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে। আর এবার সেই গুলি চালানোর নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টায় এ ঘটনা ঘটে। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি।

তবে দিশার ওপর কেন এই আক্রমণ?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের ওপরে এবার ক্ষোভ উগরে দেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। খুশবু পেশায় প্রাক্তন সেনা কর্মকর্তা। সামাজিকমাধ্যমে তিনিও বেশ পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একসঙ্গে থাকা নারীদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্কের সূত্রপাত।

আরও জানা যায়, একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য। সেখানে তিনি বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বের করেন। কিন্তু এই মহিলারা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।‘

ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু। তাকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন। এমনকি অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছেন দিশার দিদি।

এসময় রেগে গিয়ে খুশবু বলেন, ‘এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে। এ সময় প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কে জড়ান দিশার দিদি।

তবে গোলাগুলির ঘটনার পরে পুলিশকে খবর দেয় দিশার পরিবার। ইতোমধ্যে অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য এক দল পুলিশ মোতায়েন করা হয়েছে তার বাড়ির বাইরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X