বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যে দৃশ্যের কারণে পরিবারের কাছে ছোট হন বলিউডের এ অভিনেতা

অভিনেতা নীল নীতেন মুকেশ। ছবি : সংগৃহীত
অভিনেতা নীল নীতেন মুকেশ। ছবি : সংগৃহীত

ভারতীয় সিনেমা অঙ্গনে পনেরটি বছর পার করলো মধুর ভান্ডারকরের পরিচালনা এবং নীল নীতেন মুকেশ অভিনীত ‘জেল’ সিনেমাটি। নীল প্রখ্যাত গায়ক মুকেশের ছেলে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নিউইয়র্ক’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্লেয়ার্স’সহ আরও অনেক। তবে এরমধ্যে জেল সিনেমায় নীতেন সাহসী নগ্ন একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। আর এরজন্য পরিবারের কাছে ছোটও হতে হয়েছিল তাকে। খবর : টাইমস নাও নিউজ

এ নিয়ে নীল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ছিল ‘জেল’। যেটি মুক্তির ১৫ বছর পরেও দর্শকদের মধ্যে এখনো আলোচনা সৃষ্টি করে। আমি চিরকাল কৃতজ্ঞ এই শক্তিশালী গল্পের অংশ হতে পেরে। যা আজও মানুষের মনে দাগ কেটে রেখেছে।’

এরপর তিনি আরও বলেন, ‘জেল এর প্রভাবশালী কাহিনি আজও মানুষের মনে গেঁথে রয়েছে এবং আমি এই চলচ্চিত্রের জন্য শ্রদ্ধেয় মধুর স্যারের প্রতি কৃতজ্ঞ। যিনি আমাকে ‘পারাগ দীক্ষিত’ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন।’

সর্বশেষ সিনেমাটিতে নগ্ন দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘নগ্ন দৃশ্যটিতে অভিনয় করার জন্য আমাকে বিশেষভাবে পরিচালকের প্রতি গভীর আস্থা রাখার প্রয়োজন হয়েছিল। প্রথমে আমার পরিবার খুব উদ্বিগ্ন ছিল এবং তাদের কাছে আমাকে ছোটও হতে হয়। কিন্তু আমি মধুর ভান্ডারকর স্যারের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং পুরো টিমের পেশাদারিত্বে আমি আশ্বস্ত ছিলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে যখন দৃশ্যটি শুট করা হয় তখন অত্যন্ত মার্জিত এবং শ্রদ্ধার সঙ্গে চরিত্রের আবেগের অবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, শুধু শারীরিক অনাবৃততায় নয়। মধুর স্যারের দিকনির্দেশনা এবং দলের পেশাদারত্বের কারণে আমি নিরাপদ এবং নিশ্চিন্তে এই দৃশ্যটিতে অভিনয় করতে পেরেছিলাম।’

তিনি আরও জানান, এই চরিত্রটি তার ক্যারিয়ারে খুব কঠিন একটি কাজ ছিল। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই চরিত্রের আবেগিক দুঃখ এবং হতাশা তুলে ধরা, যাতে দর্শক তার এই চরিত্রের কষ্ট এবং সংগ্রাম অনুভব করতে পারে। এ ছাড়া মনোজ বাজপেয়ীর মতো কিংবদন্তি অভিনেতা এবং মুঘদা গোদসে’র সঙ্গে অভিনয় করা ছিল তার জন্য বিশাল সম্মানের বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X