বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত সেরে উঠছেন সাইফ, জানালেন সোহা 

সোহা আলী খান ও সাইফ আলী খান। ছবি : সংগৃহীত
সোহা আলী খান ও সাইফ আলী খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খান। আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন তিনি। কেটে গেছে বিপদ। দ্রুত সেরে উঠছে শরীরের ক্ষত। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানালেন বোন সোহা আলী খান।

বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী সাইফ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজ ৬ দিন। বর্তমানে অভীনেতার শারীরিক অবস্থা কেমন আছে তা নিয়ে এবার মুখ খুললেন ছোট বোন সোহা আলী খান।

তিনি জানান, পরিবারের সবাই আপাতত কিছুটা চিন্তামুক্ত রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি দেখে সবাই খুব আনন্দিত। এরপর সাইফের জন্য যারা প্রার্থনা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে বান্দ্রার বাড়িতে সাইফ আলী খানকে দুর্বৃত্তরা একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

এরপর এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও থেকে জড়িত সন্দেহে প্রথমে আকাশ কৈলাস ক্যানোজিয়া নামে এক জনকে আটক করা হয়। এরপর রবিবার (১৯ জানুয়ারি) মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে আরও একজনকে আটক করা হয়। আটক দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X