বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফিরলেন সাইফ

বাড়ি ফিরলেন সাইফ
বাড়ি ফিরলেন সাইফ

৬ দিন চিকিৎসা গ্রহণের পর বাড়ি ফিরলেন বলিউড নবাব সাইফ আলী খান। তবে বান্দ্রার ফ্লাটে নয় সেখান থেকে কিছুটা দূরের একটি বাড়িতে উঠেছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেখানে যান সাইফ।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এদিন বেলা ১১ টার কিছু পরেই হাসপাতালে উপস্থিত হন অভিনেতার মা শর্মিলা ঠাকুর,তারপর আসেন স্ত্রী কারিনা কাপুর খান। এরপর বেলা ২ টায় সাইফকে হাসপাতালের বাইরে আনা হয় এবং পরিবারের ব্যাপক নিরাপত্তার মাধ্যমে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এদিকে চিকিৎসক সোমবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ঘোষণা দিলেও, আপাতত তাকে পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি। কারণ এখনো তার জখম পুরোপুরি শুকায়নি।

উল্লেখ্য, সাইফ আলী খানের ওপরে হামলার অভিযোগে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গত ১৯ জানুয়ারি ভোরে গ্রেপ্তার করা হয় তাকে। আদালত শেহজাদকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন শেহজাদ। গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ শেহজাদকে বাংলাদেশি বলে অভিযুক্ত করেছে, কিন্তু এ বিষয়ে পরবর্তীতে শেহজাদের আইনজীবী জানান, এ তথ্য সত্য নয়, মামলাটিকে পরিবর্তন করে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পুলিশ। তবে পুরো ঘটনা নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১০

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১২

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৩

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৪

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৫

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৬

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৭

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৮

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৯

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

২০
X