কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চারপাশে সাদা বরফের চাদর, হাড়কাঁপানো কনকনে ঠান্ডা। তিন-চার ফুট উঁচু বরফের স্তূপে পা ডুবে যাচ্ছে প্রতি পদক্ষেপে। এমন প্রতিকূল পরিস্থিতিতে যেখানে জীবন থমকে যাওয়ার কথা, সেখানে এক তরুণ চলছেন অদম্য সাহস নিয়ে।

গলায় বরমালা, পরনে বিয়ের সাজ; কিন্তু কোনো দামি গাড়ি বা পাল্কি নয়, খাড়া পাহাড় আর বরফ পায়ে মাড়িয়েই চললেন তিনি। বিয়ের পর একইভাবে বরের হাত ধরে দীর্ঘ পথ হেঁটে নতুন জীবনে পা রাখলেন এক নববধূ।

হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ অঞ্চলে। গত কয়েকদিনের প্রবল তুষারপাতে মান্ডির জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। রাস্তাঘাট ঢেকে যায় পুরু বরফের আস্তরণে। পাত্র গীতেশ ঠাকুরের বিয়ের কথা ছিল ভাইচরি গ্রামের তরুণী ঊষা ঠাকুরের সঙ্গে। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে, কোনো যানবাহন চলাচলের উপায় ছিল না।

তাই কোনো উপায় না পেয়ে প্রিয়তমার কথা ভেবে গীতেশ কয়েকজন বরযাত্রীকে নিয়ে পায়ে হেঁটেই রওনা দেন। প্রায় ৭ কিলোমিটার তুষারঢাকা দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি পৌঁছান কনের বাড়িতে।

সেখানে প্রথা মেনে বিয়ের সব আচার শেষ হয়। পরদিন সকালে শুরু হয় আরও কঠিন পরীক্ষা। পাল্কি নেওয়া বিপজ্জনক হওয়ায় নববধূ ঊষাও বরের হাত ধরে বরফ মাড়িয়ে হাঁটা শুরু করেন। প্রায় ৪ ঘণ্টা লড়াই চালিয়ে, খাড়া পাহাড় ডিঙিয়ে তারা যখন নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছান, তখন বরযাত্রীদের মুখে জয়ের হাসি। হিমাচলের এই নবদম্পতির এমন সাহসী ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা বলছেন, সত্যিকারের ভালোবাসা যে কোনো প্রাকৃতিক দুর্যোগকেও হার মানাতে পারে, তারই প্রমাণ দিলেন গীতেশ-ঊষা।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X