বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন নার্গিস ফাখরি

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক টনি বেগকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবর : বলিউড বাবল

ভারতীয় এই গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত গোপনীয়তার মধ্যে আয়োজন করা হয়েছিল এবং এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। এমনকি অনুষ্ঠানে ছবি তোলার ব্যাপারেও ছিল নিষেধাজ্ঞা।

এদিকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও টনি বেগ ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা পরবর্তীতে নার্গিস ফাখরি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।

বিয়ের পর নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে উড়াল দেন। সেখানকার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারা। একটি ভিডিওতে দেখা গেছে, তারা একই সুইমিংপুলে সময় কাটাচ্ছেন। এছাড়া একই লোকেশনে আলাদা আলাদাভাবে ছবি তুলেছেন এই যুগল।

২০২৩ সালে প্রথম নার্গিস ফাখরি প্রকাশ করেন, তিনি প্রেম করছেন। তবে তখন তিনি তার প্রেমিকের নাম প্রকাশ করেননি। এদিকে আগে নার্গিস ও টনি বেগকে একসঙ্গে অনেকবার দেখা গেছে। টনি বেগের জন্ম কাশ্মীরে হলেও বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং পেশায় একজন ব্যবসায়ী।

২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নার্গিস ফাখরির। ক্যারিয়ারের প্রথমদিকে তার সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে উদয় চোপড়ার সঙ্গেও তার সম্পর্কের খবর শোনা যায়। তবে তার পূর্বের কোনো সম্পর্ক পরিণয়ে গড়ায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X