কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকদের নিয়ে পার্টি করলেন নার্গিস ফাখরি

প্রাক্তন এবং বর্তমান প্রেমিকদের নিয়ে পার্টি করলেন নার্গিস। ছবি : কালবেলা
প্রাক্তন এবং বর্তমান প্রেমিকদের নিয়ে পার্টি করলেন নার্গিস। ছবি : কালবেলা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এই অভিনেত্রী বড় পর্দায় খুব একটা নিয়মিত নন। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে বেশ কবছর সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো জানা যায়নি।

এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা তিনি অপছন্দ করেন। কিছুদিন আগে এই নিয়ম ভেঙে নার্গিস ফাখরি নিজেই জানান, তিনি প্রেম করছেন। এবার প্রাক্তন প্রেমিক উদয় চোপড়া এবং বর্তমান প্রেমিক টনি বেগকে নিয়ে পার্টি করলেন নার্গিস।

নতুন বছর উদযাপন উপলক্ষে দুবাইয়ে পার্টি করেন নার্গিস ফাখরি। তাতে যোগ দেন, উদয় চোপড়া, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ও তার প্রেমিক আর্সলান গনি। সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির বেশ কিছু ছবি পোস্ট করেছেন আর্সলান গনি। একটি ছবিতে দেখা যায়, নার্গিস ফাখরিকে জড়িয়ে ধরে আছেন তার প্রেমিক টনি। তার পেছনে উদয় চোপড়া শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে। এ ছাড়াও আরও বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।

এর আগেও নার্গিস ফাখরিকে দেখা গেছে টনি বেগের সঙ্গে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X