বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মক্কা শরিফে গিয়ে আল্লাহর কাছে হিনার কৃতজ্ঞতা

সৌদি আরবের মক্কা শরিফে বলিউড অভিনেত্রী হিনা খান। ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কা শরিফে বলিউড অভিনেত্রী হিনা খান। ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম অভিনেত্রী হিনা খান। বর্তমানে তিনি স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থাতেই তিনি চলে গেছেন ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা শরিফে। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী। খবর : এনডিটিভি

শেয়ার করা ছবিতে হিনাকে দেখা যায়, সবুজ বোরখা ও সানগ্লাসে। এরপর আরও অনেকগুলো ছবি শেয়ার করেন তিনি। তবে একটি ছবিতে অভিনেত্রীকে মসজিদের মেঝেতে বসে নামাজ পড়তে দেখা গিয়েছে। এমন একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ আপনার পবিত্র এই ঘরে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। ওমরাহ ২০২৫।’ এই সফরে হিনার সঙ্গে তার ভাইকেও দেখা যায়।

২০২৪ সালের জুলাই মাসে, অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার ক্যানসারের ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে। রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর : খতরো কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’-এ দেখা গিয়েছে তাকে। এরপর নাটক ‘গৃহ লক্ষ্মী’র শুটিং শেষ করার পর হিনার এই রোগ ধরা পড়ে। বর্তমানে তিনি ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X