বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন হিনা খান

হিনা খান । ছবি : সংগৃহীত
হিনা খান । ছবি : সংগৃহীত

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক, প্রযোজক ও পরিচালক রকি জয়সওয়ালের সঙ্গে আইনি প্রক্রিয়ায় গাঁটছড়া বাঁধলেন এই সুন্দরী। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে পুরো ইন্ডাস্ট্রিতেই জানান দিলেন ভালোবাসার এক নতুন উদযাপন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বর-কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। হিনা পরেছেন মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। অভিনেত্রীর শাড়ির আঁচলে সেলাই করা রয়েছে তাদের দুজনের নাম।

নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘দুটি ভিন্ন জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার পার্থক্য এখন ম্লান হয়ে গেছে। আর আমাদের হৃদয়ে একটি বন্ধন তৈরি হয়েছে। বিগত দিনে আমরা দুজন একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি । আজ আইনিভাবে আমাদের প্রেম স্বীকৃতি পেলো। স্বামী- স্ত্রী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।’

এদিকে হিনা খান দ্বিতীয়বারের মতো ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চলছে চিকিৎসা। কেমো থেরাপিও নিয়েছেন এই নায়িকা।

‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কি ২’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় বিপুল জনপ্রিয়তা লাভ করেন হিনা খান। এরপর ২০২০ সালে হ্যাকড ও ২০২৪ সালে ‘শিন্ডা শিন্ডা নো পাপা’ সিনেমায় অভিনয় করেও বেশ সাড়া ফেলেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X