বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাপড়ি ঝরে যাচ্ছে হিনা খানের

হিনা খান। ছবি : সংগৃহীত
হিনা খান। ছবি : সংগৃহীত

ক্যানসার আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খানের পাপড়ি ঝরে পড়ছে। নিজের চোখের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘এখন আমার শক্তির উৎস কী তা জানতে চান? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল, জেনেটিক্যালিপ্রাপ্ত দীঘল সুন্দর পাপড়ি। আমার সঙ্গে এই পাপড়িগুলোও সংগ্রাম করছে। সবশেষ কেমোথেরাপি দেওয়ার পর এই একটি মাত্র পাপড়ি আমার শক্তির উৎস।’

হিনা তার রোগের বিষয়টি চলতি বছরের ২৮ জুন প্রকাশ্যে আনেন। তার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। তখন তিনি জানিয়েছিলেন, স্টেজ থ্রিতে রয়েছে তার ক্যানসার। মনে শক্তি ধরে রেখে হিনা বলেছিলেন, আমি ভালো আছি। ক্যানসার মুক্ত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী আমি। এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও প্রস্তুত আমি।

তিনি আরও বলেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ, ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান হিনা খান। পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। মূলত টিভি নাটকে পা রেখেই খ্যাতি কুড়ান ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X