বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

কবে জানা যাবে ‘সিকান্দার’-এর মুক্তির তারিখ

‘সিকান্দার’ সিনেমার একটি পোস্টারে সালমান খান। ছবি: সংগৃহীত
‘সিকান্দার’ সিনেমার একটি পোস্টারে সালমান খান। ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান। যার জন্য দর্শক আগ্রহ আরও বেড়ে গেছে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বলিউড ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা একটি সংবাদ প্রকাশ করেছে।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ সিনেমার টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। এরপরই এটির মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আগ্রহ বেড়ে যায় তার ভক্তদের। বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী সিনেমাটির মুক্তির তারিখ সামনের সপ্তাহে ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে ‘সিকান্দার’-এর নির্মাতা নিশ্চিত করেছেন। তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, মার্চের ২৮, ২৯ ও ৩০ তারিখ, এই তিন দিনের যে কোনো একদিন সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনটি আগামী শুক্রবার সবার উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হবে বলে নিশ্চিত করেন এই নির্মাতা। এর আগে সিনেমার তৃতীয় গান প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া আরও অভিনয় করেছেন- কাজল আগারওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X