বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মা হলেন অ্যামি জ্যাকসন

অ্যামি জ্যাকসন। ছবি : সংগৃহীত
অ্যামি জ্যাকসন। ছবি : সংগৃহীত

মা হলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের ছবি শেয়ার করে সুখবর দেন এই সুন্দরী।

২৫ মার্চ রাতে অ্যামি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে ভক্তদের এই খুশির সংবাদ জানান। সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।’ অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন- অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক।

শেয়ারকৃত সাদাকালো সেই ছবিতে দেখা যায়, খোলা মাঠে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অ্যামি এবং পাশে দাঁড়িয়ে আছেন স্বামী এড ওয়েস্টউইক। এদিকে পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা এই দম্পতিকে অভিনন্দন জানাতে শুরু করেন।

গত বছর ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি। এরপর ২০২৪ সালের ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। বিয়ের ২ মাস পেরোতেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। এরপর বিয়ের আগেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।

ভারতীয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই বেশি অভিনয় করেন অ্যামি। এছাড়া বলিউডেও দেখা গেছে তাকে। সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্র্যাক’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অ্যামির পাশাপাশি অভিনয় করেছিলেন বিদ্যুৎ জামাল, অর্জুন রামপাল, নোরা ফাতেহির মতো অভিনয় শিল্পীরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X