বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কী নাচ দেখালেন জয়দীপ আহলাওয়াত!

অভিনেতা জয়দীপ আহলাওয়াত। ছবি : সংগৃহীত
অভিনেতা জয়দীপ আহলাওয়াত। ছবি : সংগৃহীত

বলিউডের জাত অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম জয়দীপ আহলাওয়াত। তার প্রতিটি চরিত্রই যেন দাগ কেটে যায় দর্শক হৃদয়ে। ‘পাতাল লোক’-এর ‘হাতিরাম চৌধুরী’ থেকে ‘জাদুনাথ মহরাজ’। এক চরিত্র থেকে অন্য চরিত্রের মাঝে জয়দীপ পার্থক্য রেখেছেন আকাশ পাতাল। এমনই একজন অভিনেতাকে দর্শক এবার দেখলেন পার্টি মুডে, ড্যান্স ফ্লোরে। তাতেই চোখ কপালে উঠেছে তার ভক্তদের। তার নাচ নিয়ে করেছেন নানা রকম মন্তব্য। যার জবাবও দিয়েছেন এই অভিনেতা।

‘জুয়েল থিফ’ ওয়েব ফিল্মের টাইটেল গান জাদুতে নাচছেন জয়দীপ আহলাওয়াত। ছবি : সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম এনডিটিভর সূত্র অনুযায়ী, নেটফ্লিক্সের জন্য নির্মিত ‘জুয়েল থিফ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত। এই ফিল্মের টাইটেল গানে তাকে নাচতে দেখা যায় স্যুট, বুট ও কালো চশমা পড়ে গ্ল্যামারাস লুকে। যা দেখে অবাক হয় তার ভক্তরা। অনেকে আবার একেবারেই মানতে নারাজ, যে এটা জয়দীপ।

‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজের একটি দৃশ্যে অভিনেতা জয়দীপ। ছবি : সংগৃহীত

এবার ভক্তদের এমন মন্তব্যের জবাব দিলেন তিনি। জানালেন, নাচ দেখে আকাশ থেকে পড়ার কিছু নেই। এমন নাচ তিনি ছোটবেলা থেকেই নেচে আসছেন, কারণ তার বাড়ি ভারতের হরিয়ানা রাজ্যে।

একটি ফটোশুটে অভিনেতা জয়দীপ। ছবি : সংগৃহীত

জয়দীপের এমন নাচ দেখে মিউজিক ভিডিওর নিচে নীলাক্ষী নামে তার এক ভক্ত মন্তব্য করেন, ‘জয়দীপ আহলাওয়াতের নাচ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কী অসাধারণ একজন মানুষ, সে শুধু অসাধারণ অভিনয়ই করেছে না, বরং পুরো স্পটলাইট কেড়ে নিয়েছে।’

জিমি খান নামে আরেকজন লিখেছেন, ‘কী নাচ দেখালেন জয়দীপ স্যার। ভিডিওর পুরো আলোটাই কেড়ে নিলেন তিনি।’

অভিনেতা জয়দীপের নাচের প্রশংসা করে এমন অসংখ্য মন্তব্য দেখা যায় গানের কমেন্ট বক্সে।

‘জুয়েল থিফ’ ওয়েব ফিল্মটি পরিচালনা ও প্রযোজনা করেছেন রবি গ্রেওয়াল। এতে জয়দীপ আহলাওয়াত ছাড়াও অভিনয় করেছেন সাইফ আলী খান ও অভিনেত্রী ও মডেল নিকিতা দত্ত। ওয়েব ফিল্মটি নেটফ্লিক্সে ২৫ এপ্রিল প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X