মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের দর্শকের সালমান খানের বার্তা

বলিউড স্টার সালমান খান। ছবি : সংগৃহীত
বলিউড স্টার সালমান খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। শুক্রবার দেশের প্রায় ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

বাংলাদেশি দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। সামাজিকমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— “বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক ও বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!” সালমানের পোস্টে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ভক্তরা।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। এর কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। তবে হল আরও বাড়বে বলে ধারণা করছেন তিনি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা ভারতে তেমন সাড়া জাগাতে পারেননি। প্রত্যাশা পূরণ হয়নি ভক্তদের। পুরো বিশ্ব থেকে ছবিটির আয় সালমান খানের অন্য সিনেমা থেকে কম। মাত্র দুশ কোটি টাকা আয় করেছে এটি। সেই সিনেমাই দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি পেল বাংলাদেশের সিনেমা হলে। জানা গেছে, ছবিটি বাংলাদেশে আনতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা।

খরচের বিষয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, সিনেমাটি ভারতে মুক্তির আগেই চুক্তি করা হয়েছিল। কেননা এটি সালমান খানের ছবি। তাই বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। কিন্তু তখন তিনি বুঝতে পারেননি যে সালমান খানের সিনেমা ভারতে ব্লকবাস্টার হবে না। তিনি আরও জানিয়েছেন, ভারতে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে সিনেমাটি নিতেন না। যদিও আমদানির শর্তে রয়েছে—যে টাকা খরচ করে ছবিটি আমদানি করা হয়েছে, তাতে বাংলাদেশের সিনেমা হলে যত দিন খুশি তত দিন চলচ্চিত্রটি চালানো যাবে।

ভারতে হিট না হলেও সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকের কাছে প্রত্যাশা আছে কামাল মোহাম্মদ কিবরিয়ার। তার মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক। কেননা সেখানে সালমান খানের ভক্ত প্রচুর। দেশের বড়পর্দায় প্রিয় নায়ক সালমানকে দেখতে চান তারা। আমদানিকারক আশা করছেন, সালমানের সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় থাকবে। এরই মধ্যে শুক্রবার মাল্টিপ্লেক্সের বিভিন্ন শোয়ের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। আরও আছেন ভেঙ্কটেশ, শেহনাজ গিল, জেসি গিল, জগপতি বাবু, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল।

সিনেমাটি পরিচালনা করেন ফরহাদ সামজি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X