বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

ভক্তদের অপেক্ষা করতে বললেন রাশমিকা

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

‘দ্য গার্লফ্রেন্ড’ একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। গত বছর মুভিটির টিজার প্রকাশিত হয় এবং তারপর থেকেই ভক্তরা এর আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তবে পুষ্পা ২-খ্যাত অভিনেত্রীর ব্যস্ত সময়সূচির কারণে সিনেমাটির আর আপডেট দিতে পারেননি, যার ফলে ভক্তদের মধ্যে দেখা দেয় অস্থিরতা। তবে এবার সেই অস্থিরতার মধ্যে স্বস্তির বার্তা দিলেন রাশমিকা। এ বিষয়ে অভিনেত্রী জানান, এটি তার অভিনীত সবচেয়ে স্পেশাল সিনেমাগুলোর একটি। তিনি ভক্তদের আশ্বস্ত করেন যে, তাদের প্রতীক্ষা সার্থক হতে চলেছে এবং এত ভালোবাসা ও সমর্থন পাওয়ায় টিম এখন দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করছে।

ভক্তদের উদ্দেশে রাশমিকা আরও বলেন, ‘আমি জানি আমরা আপনাদের অপেক্ষায় রেখেছি এবং আপনাদের অপেক্ষার এ বিষয়টি সত্যিই অসাধারণ। তবে বিশ্বাস করুন, মুভিটির পরিচালক রাহুল রবীন্দ্রন সত্যিই কঠোর পরিশ্রম করছেন, যাতে সেরা আউটপুটটা দিতে পারেন এবং এটা আমার জীবনের সবচেয়ে বিশেষ ধরনের একটি সিনেমা হতে চলেছে।’

‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজারটি প্রকাশিত হয় গত বছর ৯ ডিসেম্বর। এটি শুরু হয় বিজয় দেবরাকোন্ডার কণ্ঠে একটি ভয়েসওভার দিয়ে, যেখানে তিনি রাশমিকার চরিত্রের প্রশংসা করেন। এরপর দেখা যায় কলেজজীবনের কিছু ঝলক, যা একটি রোমান্টিক গল্পের ইঙ্গিত দেয়। যদিও পুরো কাহিনি স্পষ্ট নয়, তবে টিজারে বোঝা যায় যে, রাশমিকার চরিত্রটি তার প্রেমিকের সঙ্গে একটি জটিল ও সম্ভবত তীব্র সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে।

এ সিনেমায় রাশমিকার পাশাপাশি ধীক্ষিত শেঠি, রাও রমেশ, রোহিনীসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রাহুল রবীন্দ্রন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X