বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অক্ষয়-পরেশের মনোমালিন্য

অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। ছবি : সংগৃহীত
অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। ছবি : সংগৃহীত

বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অন্যতম। তাদের দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। কিন্তু এবার সেই মজবুত বন্ধনে দেখা দিয়েছে ফাটল। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমাকে ঘিরে উত্তেজনার মধ্যেই ঘটেছে এক অপ্রত্যাশিত মোড়। কিছু অংশের শুটিং শেষ হওয়ার পর আচমকাই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর এই ছবির অংশ হতে চান না। তাতেই চটেছেন ছবির অভিনেতা ও প্রযোজক অক্ষয়। পরেশের বিরুদ্ধে ২৫ কোটির মামলাও দায়ের করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা।

প্রযোজনা সংস্থার দাবি, পরেশ ইতোমধ্যেই ১১ লাখ টাকা পারিশ্রমিকও পেয়েছেন। এই টানাপড়েনের মাঝে এবার মুখ খুললেন পরেশ। সম্প্রতি একটি টুইট করেছেন অভিনেতা। টুইটে তিনি জানিয়েছেন, পুরে বিষয়টি তার আইনজীবী অমিত নায়েক দেখছেন।

পরেশ তার টুইটে লিখেছেন, ‘আমার আইনজীবী অমিত নায়েক বৈধভাবে সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে উপযুক্ত রেসপন্স করেছেন। সেটা পড়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে নিশ্চয়ই সমস্যার সমাধান করা হবে।’

অক্ষয়-সুনীল-পরেশের মতো পুরোনো কাস্টদের নিয়েই এপ্রিল মাসেই শুরু হয়েছিল ‘হেরা ফেরি থ্রি’-এর শুটিং। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক প্রিয়দর্শন। ছবির প্রযোজক সাজিদ নাদি ওয়ালার কাছ থেকে ছবির স্বত্ব কিনে নিয়েছিলেন অক্ষয়। পরেশ জানিয়েছেন, ছবি থেকে সরে দাঁড়ানোর পিছনে ব্যক্তিগত কারণ রয়েছে। টিমের কারও সঙ্গে তার মনোমালিন্য হয়নি বলেই জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১০

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১১

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১২

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৩

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৪

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৫

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৭

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৮

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৯

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

২০
X