বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

মেজাজ হারিয়ে কাকে চড় মারলেন পরেশ রাওয়াল?

পরেশ রাওয়াল I ছবি: সংগৃহীত
পরেশ রাওয়াল I ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। যিনি পর্দায় যতটা নিখুঁত অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন, তেমনি বাস্তব জীবনেও তার মেজাজি স্বভাবের জন্য ততটাই আলোচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘প্রতিশোধ’ নাটকের একটি বিশেষ প্রদর্শনীর স্মৃতি রোমন্থন করতে গিয়ে অভিনেতা শেয়ার করলেন এক চমকপ্রদ ঘটনা, যা প্রকাশ্যে আসতেই আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকার থেকে জানা যায়, একবার মঞ্চ থেকে নেমে হঠাৎ নাকি দর্শকদের মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা। শুধু দর্শকদের মধ্যেই পা রাখেননি, একজনকে চড়ও মারেন।

এ বিষয়ে পরেশ বলেন, ‘আমি নিজেকে সেই সময়ে ধরে রাখতে পারিনি। কেউ অনবরত অশ্লীল মন্তব্য করে গিয়েছে। যে ঘটনায় প্রচুর সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই, সেদিন নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী থিয়েটার মালিকরা বলেছিলেন যে, তারা আমাকে আর সেখানে অভিনয় করতে দেবেন না।’

তার কথায়, ‘আমি তাকে তিন-চারবার চড় মেরে আবার মঞ্চে ফিরে আসায় থিয়েটার হলের লোকজন আরও রেগে গিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘রাগ সবসময় আমায় কষ্ট দেয়। আঘাতেরও বিভিন্ন প্রতিক্রিয়া থাকে। আমি কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে যাই যেটা হয়তো খারাপ।’

পরেশের বাবাও খুব বদমেজাজি ছিলেন। তবে তিনি নিজেকে বুলেটপ্রুফ জ্যাকেটের সঙ্গে তুলনা করেছেন। যাতে কেউ তাকে কখনো স্পর্শ করতে না পারে।

এ বছর পরেশ রাওয়ালকে সবশেষ দেখা যায়, আদিত্য সরপোদ্দারের পরিচালনয়ায় নির্মিত সিনেমা ‘থামা’। যেখানে তার পাশাপাশি সিনেমা প্রধান চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X