বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৫১ বছর বয়সেও অবিবাহিত অক্ষয় খান্না

অক্ষয় খান্না । ছবি : সংগৃহীত
অক্ষয় খান্না । ছবি : সংগৃহীত

প্রেমের মরা জলে ডুবে না। যে একবার প্রেমের অনলে পুড়েছে সে জানে এর জ্বালা কেমন। এ কথাগুলো যেন মিলে যায় বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে। বয়স ৫১ বছর হলেও এখনো অবিবাহিত রয়ে গেছেন এ অভিনেতা। একাধিক প্রেমের সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধা হয়নি এই খ্যাতনামা অভিনেতার।

জানা যায়, বলিউডে একসময় অক্ষয়ের প্রেমের তালিকায় ছিল রিয়া সেন ও ঐশ্বরিয়া রায়ের নাম। তবে সবচেয়ে বেশি চর্চায় ছিল তার সঙ্গে অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেম। বলিপাড়ার গুঞ্জন, একসময় কারিশমার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়।

আরও জানা যায়, অজয় দেবগণের সঙ্গে বিচ্ছেদের পর অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা। এমনকি, কারিশমার বাবা রণধীর কাপুর নাকি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েও গিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান কারিশমার মা, অভিনেত্রী ববিতা কাপুর।

সে সময় কারিশমা বলিউড ক্যারিয়ারের শীর্ষে। ববিতার মতে, বিয়ের পর মেয়ে অভিনয় ছাড়তে বাধ্য হবে। এই আশঙ্কাতেই তিনি সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন। আর সেই বিরোধ থেকেই অক্ষয়-কারিশমার প্রেমের ইতি ঘটে।

এরপর কারিশমা সম্পর্কে জড়ান অভিষেক বচ্চনের সঙ্গে। যদিও বাগদান পর্যন্ত গড়ালেও, শেষপর্যন্ত সে সম্পর্কও ভেঙে যায়। এরপর ২০০৩ সালে কারিশমা বিয়ে করেন দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে। এক দশকেরও বেশি সময় তাদের দাম্পত্য জীবন স্থায়ী হলেও, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই দম্পতির।

এদিকে একাধিক প্রেমের গুঞ্জনের পরও আজও অবিবাহিত অক্ষয় খান্না। বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিলেও, ব্যক্তিগত জীবনে তিনি রয়ে গেছেন একা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X