বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় দিনেই বাজিমাত ‘সিতারে জামিন পার’

সিতারে জামিন পার। ছবি : সংগৃহীত
সিতারে জামিন পার। ছবি : সংগৃহীত

তিন বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তির পর প্রথম দুদিন বক্স অফিসে খুব একটা উজ্জ্বল ছিল না। তবে তৃতীয় দিনেই যেন নতুন গতি পেল ছবিটি। এখন বলা হচ্ছে, এই সিনেমার মধ্য দিয়েই দুর্দান্তভাবে কামব্যাক করলেন আমির।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ‘সিতারে জামিন পার’ ছবিটির আয় হয়েছে প্রায় ৫৮.৯০ কোটি রুপি। প্রথম দিনে আয় ছিল প্রায় ১০.৭০ কোটি, দ্বিতীয় দিনে প্রায় ২০.২০ কোটি আর তৃতীয় দিনে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ কোটি রুপিতে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, অফিসিয়ালি হিসাব করলে প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৬০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে।

যদিও এখনো প্রযোজনার খরচ পুরোপুরি উঠে আসেনি, তবুও শুরুটা যেভাবে হয়েছিল, তুলনায় বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সিনেমাটি। আর তাতেই খানিকটা স্বস্তিতে নির্মাতা ও প্রযোজকরা।

অনেকে ছবিটিকে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জামিন পার’–এর সিক্যুয়েল ভাবলেও, এটি মূলত হলিউডের জনপ্রিয় ছবি ‘চ্যাম্পিয়ন্স’–এর হিন্দি রিমেক। তবে নাম ও আবেগের জায়গায় মিল থাকায় দর্শকদের মধ্যে একটা নস্টালজিয়ার ছোঁয়া তো রয়েছেই।

সব মিলিয়ে, তিন বছর পর আমির খানের পর্দায় ফেরা দর্শক-সমালোচক উভয়ের কাছেই এখন বেশ আলোচনার বিষয়। এবার দেখার পালা, প্রথম সপ্তাহের পর সিনেমাটি বক্স অফিসে কতদূর এগোতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X