বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৫০ বছর পর ফের প্রেক্ষাগৃহে ‘শোলে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি দিন, একটি সিনেমা, যা বদলে দিয়েছিল ভারতীয় চলচ্চিত্রের ধারা। আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পির পরিচালনায় নির্মিত সিনেমা ‘শোলে’। সেই ‘জয়-ভিরু’র বন্ধুত্ব, গব্বর সিংয়ের দাপট আর ঠাকুর সাহেবের নীরব প্রতিশোধ আজও রক্ত গরম করে দর্শকের। শুরুতে সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিই হয়ে ওঠে কালজয়ী। আর সেই স্মরণীয় ছবির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আবারও বড় পর্দায় ফিরছে ‘শোলে’।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন তো পুনর্মুক্তির যুগ চলছে। তা ছাড়া ‘শোলে’র ভক্ত সব প্রজন্মে রয়েছে। ছবিটির মুক্তির অনেক পরও যাদের জন্ম, তারাও এর সিনেমাটিক আবহে মুগ্ধ হয়েছে। ২০০৪ সালে ৩০ বছর পূর্তিতে ছবিটি পুনর্মুক্তি দেওয়া হয়েছিল এবং সাড়াও পেয়েছিল দারুণ। তা ছাড়া ২০১৪ সালেও ছবিটির থ্রি-ডি ভার্সন মুক্তির পরও অনেকে দেখেছিল। সুতরাং এই ক্ল্যাসিক ছবির প্রতি মানুষের আগ্রহ আছে।

আরও জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান এখন ‘শোলে’র ফোরকে ভার্সন প্রস্তুত করছে। শুধু তা-ই নয়, ছবির শেষের গুরুত্বপূর্ণ একটি দৃশ্য আগে ভারতের সার্টিফিকেশন বোর্ড বাদ দিয়েছিল। সেটিও এবার যুক্ত করে পর্দায় দেখানো হবে।

উল্লেখ্য, ‘শোলে’ ছবির গল্প লিখেছেন কিংবদন্তি চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। এতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, হেমা মালিনী, জয়া ভাদুড়ি, আমজাদ খান। তিন কোটি রুপিতে নির্মিত ছবিটি সে সময় আয় করেছিল ৩৫ কোটি রুপির বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১০

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১২

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৩

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৫

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৬

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৭

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৯

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

২০
X