বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে চান সালমান খান

বিয়ে করতে চান সালমান খান

বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ সালমান খান একাধিক প্রেমের গুঞ্জনের পরও এখনো সিঙ্গেল। ৫৯ বছর বয়সেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ভক্তদের মনে বারবারই প্রশ্ন জেগেছে- এই সুপারস্টার কবে বসবেন বিয়ের পিঁড়িতে? এবার সে প্রশ্নেরই যেন ইঙ্গিতপূর্ণ উত্তর মিলল সালমান খানের সাম্প্রতিক একটি পোস্টে।

গত বুধবার, নিজের ভগ্নীপতি তথা প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন সালমান। সেখানে তিনি লিখেছেন: “শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা। আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।”

এই শেষ বাক্যই জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি এবার নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চাইছেন ভাইজান? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।

তবে এই বক্তব্যের বিপরীতে উঠে আসছে সালমানের আগের এক মন্তব্যও। কপিল শর্মার শো-তে এসে তিনি বলেছিলেন : “এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। এরপর মোটা অঙ্কের খোরপোষ আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে। এতটা পথ পেরিয়ে এসে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”

এই মতামতের সঙ্গে সাম্প্রতিক পোস্ট কিছুটা বিপরীত সুরের, যা আরও বাড়িয়ে দিয়েছে রহস্য।

বর্তমানে সালমান খান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ও প্রযোজনার কাজ নিয়ে। যদিও বিয়ের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি, তবে নতুন করে এই পোস্টের পর প্রশ্ন উঠছে- এবার কি তাহলে ভাইজান সত্যিই বিয়ের কথা ভাবছেন?

ভক্তরা আপাতত অপেক্ষায়, হয়তো খুব তাড়াতাড়িই ভাইজানের জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X