বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সালমান খান

প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সালমান খান

নব্বইয়ের দশকের বলিউডের আলোচিত প্রেমিক জুটি সালমান খান ও সংগীতা বিজলানির প্রেম ছিল আলোচনার শীর্ষে। দীর্ঘ এক দশক ধরে সম্পর্কে থাকা এই জুটি একসময় বিয়ের সিদ্ধান্তও নিলেও শেষমেশ সে বিয়ে হয়নি। তবে তাদের মাঝে রয়ে গেছে অটুট বন্ধুত্ব। এরই এক উজ্জ্বল প্রমাণ মিলল ৯ জুলাই, মুম্বাইয়ের বান্দ্রায় সংগীতা বিজলানির ৬৫তম জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে সালমান খানের উপস্থিতিতে।

‘প্রেমিকাও যে ভালো বন্ধু হতে পারে’ এই ধারণাকেই যেন বাস্তবে রূপদান করলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, পার্টিতে প্রবেশের সময় সালমান খানকে কিছুটা গম্ভীর দেখা গেলেও এক শিশুভক্তের সঙ্গে দেখা হতেই তার মুখে ফিরে আসে চিরচেনা হাসি। আর সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠে এসেছে খবরের শিরোনামে।

সংগীতার জন্মদিনের পার্টিতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন বিজলানি। ইনস্টাগ্রামে সংগীতা ও সালমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সংগীতা বিজলানি, মিষ্টি একজন মানুষ তুমি। দিনটা আরও সুন্দর হয়ে গেল সালমান খানের সঙ্গে। অনেক ভালোবাসা ভাই।’

গণমাধ্যমের তথ্যমতে, টিভি বিজ্ঞাপনের শুটিং সেটে প্রথম পরিচয় থেকেই শুরু হয় সালমান ও সংগীতার প্রেম। সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে বিয়ের বিয়ের কার্ড ছাপানোর পরিকল্পনাও করেছেন দুজনে। পরে অজানা কারণেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।

সংগীতা বিজলানি ১৯৯৬ সালে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে সালমান ও সংগীতার বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। বলিউডের গ্ল্যামার, গসিপ আর সম্পর্কের জটিলতায় যখন পুরোনো বন্ধন প্রায়ই মুছে যায়, তখন সালমান ও সংগীতার দীর্ঘস্থায়ী এই বন্ধুত্ব হয়ে ওঠে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X