বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার সালমানের সাবেক প্রেমিকার বাড়িতে চুরি ও ভাঙচুর

সংগীতা বিজলানি ও সালমান খান। ছবি : সংগৃহীত
সংগীতা বিজলানি ও সালমান খান। ছবি : সংগৃহীত

২০২৪ সালে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনায় তোলপাড় হয়েছিল বলিউড। এরপর গুলি করে হত্যা করা হয় নায়কের ঘনিষ্ঠজন বাবা সিদ্দিকিকে। সেই ঘটনার পর থেকেই কড়া নিরাপত্তার মধ্যে জীবন কাটাচ্ছেন বলিউডের এ ভাইজান।

এমন পরিস্থিতিতেই এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙচুরের শিকার হয়েছেন সালমানের বহুল আলোচিত সাবেক প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধু সংগীতা বিজলানি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, সংগীতার পুনের গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ১৮ জুলাই দীর্ঘদিন পর নিজের গ্রামের বাড়িতে যান সংগীতা। সঙ্গে ছিলেন দুই গৃহকর্মীও। কিন্তু পৌঁছেই তারা দেখেন—প্রধান লোহার দরজা ভাঙা, জানালার গ্রিল কাটা।

অভিনেত্রী জানান, ভেতরে ঢুকেই দেখতে পান একটি টিভি সেট চুরি হয়ে গেছে, আরেকটি সেট ভাঙা অবস্থায় পড়ে আছে। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজারেটরসহ আরও বেশ কিছু ঘরোয়া জিনিসপত্রে।

ঘটনার পরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন সংগীতা বিজলানি। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কেবল সাধারণ চুরির ঘটনা নয়, অন্যকোনো উদ্দেশ্যও থাকতে পারে। সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X