বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সিদ্ধার্থের বিশেষ আয়োজনে আপ্লুত কিয়ারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন জীবনের এক অপার সুখ নিয়ে এগিয়ে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। প্রেমের পূর্ণতায় গড়া তাদের দাম্পত্যে সদ্য যোগ হয়েছে তাদের একমাত্র কন্যাসন্তান। গত জুলাইয়ের ১৫ তারিখে প্রথমবারের মতো মা হয়েছেন কিয়ারা। আর এই মাতৃত্বের আলোতেই এবার আরও এক বিশেষ দিনে ধরা দিলেন তিনি। সদ্যোজাতকে বুকে আগলে রেখে জীবনের ৩৪টি বসন্ত পার করলেন এই তারকা। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। যেখানে ভালোবাসা, পরিবার আর ছোট্ট স্নেহময় অতিথির ছোঁয়ায় দিনটি হয়ে উঠেছিল আরও রঙিন। তবে জন্মদিনে স্বামী সিদ্ধার্থের বিশেষ আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন কিয়ারা।

মা হওয়ার পর প্রথম জন্মদিন, আর সেই উপলক্ষে তার অনুভবও ছিল বিশেষ রকমের। নিজের অনুভূতি প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে কিয়ারা লিখেছেন, ‘আমার জীবনের সেরা জন্মদিন কাটালাম।’

জন্মদিনে সারাদিন বলিউডের সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন কিয়ারা। যদিও দিনভর নিজের জন্মদিন নিয়ে কোনো পোস্ট দেননি তিনি।

কিন্তু শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক আবেগঘন বার্তা, সঙ্গে জন্মদিন উদযাপনের একটি বিশেষ কেকের ছবিও। কেকটি ছিল সাদা রঙের, ওপরে একটি ছোট্ট পুতুল, যেমনটি দেখে মনে হয়, এক পরী তার কোলে নবজাতকে আগলে রেখেছে। সদ্য মা হওয়ায় এমন থিমেই কেকের আয়োজন করেছিলেন স্বামী সিদ্ধার্থ, যা দেখে আপ্লুত কিয়ারা।

এ বিষয়ে ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা, পরিবারের সকলের ভালোবাসায় জীবনের সেরা জন্মদিনটি কাটালাম। সত্যিই দারুণ অনুভূতি, নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। ’জন্মদিনে শুভেচ্ছা জানানো সকল অনুরাগীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X